চাটমোহরের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহেদ
স্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে চাটমোহরের কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চাটমোহরের কৃতি সন্তান মোঃ শাহিদুল ইসলাম শাহেদ।
শুক্রবার (১০এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ী বাড়ী গিয়ে তিনি কর্মহীন দিনমজুর ও দুঃস্থ ২০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,আলু ও সাবান সহ অন্যান্য সামগ্রী।
খাদ্য সামগ্রী বিতরণকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চাটমোহরের কৃতি সন্তান মোঃ শাহিদুল ইসলাম শাহেদ বলেন আমরা রাজনীতি করি জনগণের সমস্যা সমাধানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার ব্যক্তিগত অর্থায়নে সাধ্যের মধ্যে অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।আর এই দুর্যোগকালে এলাকার দরিদ্রদের মাঝে এ ত্রাণ সহায়তা কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারেন এ জন্য সকলের দোয়া কামনা করেন।
এছাড়া এ সময় তিনি করোনা ভাইরাসে কাউকে ভয় বা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে চলারও আহ্বান জানান। এদিকে এই দুর্যোগকালে শাহিদুল ইসলাম শাহেদ এর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীজন





No comments