ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

পাবনা-২ আসনের পাঁচ হাজার কর্মহীন অসহায় মানুষেরা পেলো সাবেক এমপি আরজুর খাদ্য সহায়তা


এম এ আলিম রিপনঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার  আহ্বানে সাড়া দিয়ে করোনায় উপার্জন না থাকায়  অসহায় অবস্থায় রয়েছে এমন (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক এলাকা নিয়ে গঠিত) পাবনা-২ আসনের  পাঁচ হাজার শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজুর ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন জানান শনিবার (১১ এপ্রিল) সকালে সুজানগর পৌরসভার চরসুজানগর গ্রাম থেকে অসহায় কর্মহীন এ সকল মানুষদের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে  খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুবলীগ নেতা সলিম,নাছিম,উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন  প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণকৃত প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চাল,আলু তেল লবণ সহ অন্যান্য খাদ্য সামগ্রী। পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু জানান করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তাই  এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা। 

তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি।অতীত এবং বর্তমানের ন্যায় ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি দেশের এই ক্রান্তি লগ্নে জনসাধারণকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন।এবং  সকলকে স্বাস্থ্য সচেতনতা মেনে সতর্কতার সঙ্গে করোনা ভাইরাস রোধ করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে যার যার বাসায় অবস্থান করে এবং দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে । ঠিক সেই মুহূর্তে  খন্দকার আজিজুল হক আরজু অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত পাবনা-২ আসনের সর্বস্তরের জনগন।

No comments

Powered by Blogger.