ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

স্কয়ারের সহায়তায় অসহায়দের মাঝে ত্রাণ দিলো সুজানগর যুবলীগ


এম এ আলিম রিপনঃ দেশে যখন করোনার প্রাদুর্ভাব বেড়ে চলেছে, মানুষ তার কর্ম হারাচ্ছে ঠিক সেই সময়ে সকলের দূর্দশার কথা ভেবে সরকারের পাশাপাশি  সুজানগরের কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের স্বনামধণ্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। 

পাবনা জেলা যুবলীগের নির্দেশনায় এবং সুজানগর উপজেলা ও পৌর যুবলীগের মাধ্যমে উপার্জন না থাকায় অসহায় অবস্থায় রয়েছে এমন  দুইশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে তারা । বৃহস্পতিবার(০৯ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায়ে রেখে সাড়িবদ্ধ ভাবে প্রতিটি পরিবারের সদস্যদের তালিকার মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীনুজ্জামান শাহীন ।  

সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস  আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুবলীগ নেতা রাকিব হাসান শাহীন, রাকিবুল হাসান রতন, জাহাঙ্গীর আলম সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব, ও ছাত্রনেতা রিয়াজুল হাসান রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণকালে প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীনুজ্জামান শাহীন বলেন, সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ বাসাবাড়ীতে অবস্থান করতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়া ও করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। 

No comments

Powered by Blogger.