কর্মহীন হতদরিদ্রদের বাড়ী বাড়ী ত্রাণ নিয়ে ছুটছেন কামরুজ্জামান উজ্জল
এম এ আলিম রিপনঃ নোভেল করোনার কারণে ঘরে বন্দি হয়ে পরা কর্মহীন অসহায় দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জল।
বুধবার (০৮ এপ্রিল) সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের অসহায় হতদরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সদস্য হামিদুল হক হাজারী (মন্টু), সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় প্রত্যন্ত অঞ্চল উদয়পুর গ্রামের ফজলার রহমান নামক এক ব্যক্তি। এর আগে রাস্তা থেকে পায়ে হেঁটে হেঁটে খাদ্য সামগ্রী নিয়ে উক্ত ব্যক্তিটির বাড়ীতে হাজির হন কামরুজ্জামান উজ্জল।
পেশায় শ্রমজীবী এ ব্যক্তিটি বলেন করোনায় কর্ম না থাকায় চার সদস্যর পরিবারে তাদের চরম খাদ্য সংকট চলছিল। কিন্তু এর আগে তার ভাগ্যে জোটেনি কোন ব্যক্তির দেয়া ত্রাণের খাদ্য সামগ্রী।হঠাৎ করেই বাড়ীতে থেকেই এ খাদ্য সামগ্রী পেয়ে মহান সৃষ্টিকর্তার কাছে মঙ্গল কামনা করে কামরুজ্জামান উজ্জলের জন্য দোয়া করেন অসহায় এ ব্যক্তিটি।
ত্রাণ সামগ্রী বিতরণকালে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জল বলেন, মানুষের এ মহাদূর্যোগের সময় সর্বক্ষণ তাদের পাশে রয়েছি। এবং আমি আমার সাধ্য অনুযায়ী এভাবেই সব সময় সাধারণ জনতার সেবা করে যাব। এ সময় তিনি সকল মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ীতে অবস্থানেরও পরামর্শ দেন।





No comments