সুজানগরে লম্পট ছেলের কারণে মায়ের আত্মহত্যা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের হুদারপাড়া গ্রামে লম্পট ছেলের কারণে এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আত্মহত্যাকারী জবেদা খাতুন (৪৮) হুদারপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী। স্থানীয় এলাকাবাসী জানায় জবেদা খাতুনের একমাত্র ছেলে জানু এর স্ত্রী থাকার পরও অপর এক প্রতিবন্ধী ব্যক্তির স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ উঠায় এলাকাবাসী জানুর শাস্তির দাবি জানায়।
আর ছেলের এমন অপকর্মের লজ্জা সইতে না পেরে শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে নিজ ঘরের ডাবের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে মোছাঃ জবেদা খাতুন আত্মহত্যা করে।
এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান তদন্তের ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




so sad
ReplyDelete