ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ


এম এ আলিম রিপনঃ সুজানগরে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও খেলাপী ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক  লিমিটেড সুজানগর শাখার আয়োজনে মঙ্গলবার (২২ অক্টোবর) উক্ত ব্যাংক কার্যালয়ে কৃষি ঋণ বিতরণ ও খেলাপী ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আমির হোসেন, জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী। 

সোনালী ব্যাংক  লিমিটেড সুজানগর শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) শিব প্রসাদ মোহান্ত এর সভাপতিত্বে  এবং সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস পাবনার এসপিও মাহমুদ-উন-নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মুহাম্মদ মনোয়ারুল ইসলাম ডেপুটি জেনারেল  ম্যানেজার,সোনালী ব্যাংক লিমিটিড, প্রিন্সিপাল অফিস পাবনা।

পরে অতিথিবৃন্দ উপজেলার কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কৃষক সহ  উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.