সুজানগরে ৩১ জেলের জেল-জরিমানা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮৫ কেজি ইলিশ জব্দ করা সহ ৩১ জন জেলেকে আটক করেছে ।
পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইউএনও সুজিৎ দেবনাথ ও এএসপি ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন ইউএনও সুজিৎ দেবনাথ।
অভিযানে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা সহ কারেন্ট জাল পুড়িয়ে ফেলানো হয় বলে জানান উপজেলা মৎস্য অফিসার আব্দুল হালিম।




No comments