প্রশাসনকে তোয়াক্কাই করছেনা সুজানগরবাসী, বাড়ছে করোনার ঝুঁকি
এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে সব ধরনের দোকানপাট (কিছু ব্যতিক্রম ব্যতীত) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সময়ের জন্য বন্ধ থাকবে। শুধুমাত্র সার, বীজ, কীটনাশক, কাঁচা বাজার, মুদি দোকান সকাল ৬ টা থেকে বিকেল ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সকাল ১১ টার পর ঔষধের দোকান ও ডাক্তারের চেম্বার ব্যতীত কোনো দোকান কোনো অবস্থাতেই খোলা রাখা যাবে না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে গত ৫ এপ্রিল করোনা ভাইরাস সংক্রমণ ও সার্বিক প্রতিরোধ ও ব্যবস্থাপনা সংক্রান্ত সুজানগর কমিটি এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করলেও সুজানগর উপজেলার চিত্র ভিন্ন।
সকাল থেকেই সুজানগর পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারের দোকান পাট খোলা থাকতে দেখা গেছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত কোন ব্যক্তিরিই যেন মনে থাকছেনা প্রশাসনের দেওয়া নিয়মের কথা। সামাজিক দূরাত্ব বজায় রেখে চলাচলের জন্য সকল নাগরিককে জানিয়ে দেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তার পরও সে কথাগুলো ভুলে যাচ্ছেন প্রতিদিন সকালে।
মাছ ,তরকারি, মুদি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১১টা পর্যন্ত খোলা রাখার কথা প্রশাসনের আদেশ থাকলেও এ সুযোগে খোলা রাখছে ব্যবসায়ীরা অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানও। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয় শত শত ব্যাটারী চালিত ভ্যান গাড়ী যাত্রী নিয়ে অবাধে চলাচল করছে। যার ফলে পৌর শহরে যানজটের পাশাপাশি মানুষের মাঝে ঝুঁকি বাড়ছে করোনার ।
বুধবার সকালে সুজানগর পৌর শহরে গিয়ে দেখা যায় বেশির ভাগ দোকান খোলা রেখে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া হচ্ছে রীতিমতো । সেখানে সামাজিক দূরাত্বের কোন তোয়াক্কা করা হচ্ছে না। পৌর শহর সুজানগরের প্রতিদিন সকালের এ চিত্র দেখে সচেতন অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন।
সুজানগর পোষ্ট মাষ্টার আফজাল হোসেন বলেন প্রতিদিন সকালে বাজারের চিত্র দেখে মনে হচ্ছে ইদের বাজার শুরু হয়েছে।
এদিকে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন, সেনা বাহিনী, থানা পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে হ্যান্ড মাইকে করোনার ভয়াবহতায় সরকারের নির্দেশনা মানতে জনসাধারণকে অনুরোধ করতে দেখা গেছে।
পাশাপাশি নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হচ্ছে। সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন মানুষকে ঘর থেকে বের না হতে অনুরোধ করা হচ্ছে। জরুরি প্রয়োজনের যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সুজানগর উপজেলার প্রতিটি হাট-বাজারে গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।
এর পরও কেউ যদি সরকারের নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান ইতিমধ্যে উপজেলার বনকোলা হাট সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় কলেজ মাঠে স্থানন্তর করা হয়েছে। এবং সুজানগর পৌর হাট ও স্থানীয় যে কোন একটি ফাঁকা মাঠে স্থান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (অতি.দা.) আসিফ আনাম সিদ্দিকী বলেন দেশের এই দূর্যোগময় মুহূর্তে সকলকে সরকারে নির্দেশ মেনে চলা উচিৎ।




এই কি অবস্থা
ReplyDeleteR Amra Niriho
Delete