ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

বোনকোলার নিম্নআয়ের মানুষের পাশে বীর মুক্তিযোদ্ধাগণ


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের প্রার্দুভাবে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামে ঘরে থাকা অসহায় দুস্থ ও নিম্নআয়ের কর্মহীন মানুষদের চাল বিতরণ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
 
বুধবার নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে  এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ ও ডেপুটি কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হাই। 

এ সময় মানিকহাট ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মিয়া, আব্দুর রহিম আজাদ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা হাজী চয়েন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। চাল  বিতরণের উদ্বোধনকালে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হাই বলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সকলে নিজ নিজ অবস্থান থেকে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। 

সুজানগরের বোনকোলার বীর মুক্তিযোদ্ধারাও এর বাইরে না থেকে দাঁড়িয়েছে অসহায় মানুষদের পাশে। তাই এই দুর্যোগে সরকারের পাশাপাশি আমাদের সকলের উচিত সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়া। আর নিজের ও পরিবার, সমাজ এবং প্রিয়জনের ভালোর জন্য হলেও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে করোনা মোকাবিলায় সকলকে ঘরে থাকার আহ্বানও জানান তারা।

উল্লেখ্য বোনকোলা স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.