ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা সম্রাটের পিপিই ও উপকরণ প্রদান

এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের সংক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে সাধারণ সর্দি, কাশি ও জ্বর দেখা দিলে পরিবারের লোকজনসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু এলাকার সচেতন ব্যাক্তি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি বা চিকিৎসকদের অবহিত করেন। এমন খবরে চিকিৎসকেরা ঐ বাড়িতে গিয়ে রোগিকে চিকিৎসা সেবা দিচ্ছেন পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা, থানা পুলিশ এবং জনপ্রতিনিধিদেরকেও তাদের খোঁজ খবর নিতে ছুটে যেতে হচ্ছে ঐ সকল বাড়ীতে। 


যার ফলে চিকিৎসক ও থানা পুলিশ নিরাপত্তার জন্য পিপিই বেশী প্রয়োজন থাকলেও তা অনেকটাই অপ্রতুল। আর এ সংকট নিরসনের লক্ষে পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও সুজানগরের কৃতি সন্তান ইমরান সিরাজ সম্রাট। তার উদ্যোগে সুজানগর হাসপাতাল, জনপ্রতিনিধি, থানা পুলিশ ও গণমাধ্যম কর্মী সহ অন্যান্য প্রতিষ্ঠানে পিপিই, মাস্ক ও অন্যান্য করোনা উপকরণ সামগ্রী প্রদান করা হয়। এছাড়া তার উদ্যোগে স্থানীয় কর্মহীন অসহায় মানুষদের মাঝেও বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী। 

বুধবার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান  সহ অন্যান্য চিকিৎসক, আমিনপুর থানা অফিসার ইনচার্জ, সুজানগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী মন্ডলের হাতে সম্রাটের পক্ষে  পিপিই ও করোনা উপকরণ প্রদান করেন প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ আব্দুল জব্বার মাষ্টার ও চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। 

এ সময় পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, সাহেবুল, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি মোঃ নাসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, সাহরিয়ার সাকিব, সাব্বির হাসান, রবিন, শাহীনুজ্জামান, শাকিল খান, জিসান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সুজানগর উপজেলার দুলাই মডেল ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহানের পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান সিরাজ সম্রাট প্রয়োজনে তিনি চিকিৎসকদের আরো পিপিই দেওয়ার আশ্বাস দেন। যাতে ডাক্তাররা নিরাপত্তা নিশ্চিত করে এই দুর্যোগ সময়ে রোগিদের সেবা করতে পারে। এ সময় তিনি অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ প্রসঙ্গে বলেন করোনা ভাইরাসের  সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে  আসছেন না। এতে  দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। 

আর এই দুঃসময়ে এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তাই এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাার এ ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। 

এছাড়া তিনি দেশের এই ক্রান্তি লগ্নে জনসাধারণকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন। এবং সকলকে স্বাস্থ্য সচেতনতা মেনে সতর্কতার সঙ্গে করোনা ভাইরাস রোধ করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে যার যার বাসায় অবস্থান করে এবং দূরত্ব মেনে চলার আহবান জানান। 

এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে। ঠিক সেই মুহূর্তে অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সম্রাটের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাবনা-২ আসনের  সর্বস্তরের জনগন।

No comments

Powered by Blogger.