সাগরকান্দির অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী আব্দুল জলিল
এম এ আলিম রিপনঃ ‘‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’’ এই প্রবাদ সারা বিশ্বেই যেন বাস্তবতার রুপ ধারণ করছে। করোনা নামক মরণঘাতি ভাইরাস সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। এখন পর্যন্ত এর কোন চিকিৎসা বা প্রতিষোধক বের না হওয়াতে প্রতিটি মানুষের আতঙ্ক বিরাজ করছে।
অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই করোনা হতে বাঁচতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়াসহ নানান কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর কারণে দেশের অসহায়, দুস্থ, দিনমজুরসহ নানান পেশার মানুষ কর্মহীন হয়ে একরকম অর্ধহারে অনাহারে দিনযাপন করছে। সরকার এদের জন্য ত্রাণ ঘরে ঘরে পৌছে দেওয়ারও উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তুএখনো অনেক দিনমজুর খেটে খাওয়া মানুষ ত্রাণ পাওয়া হতে বিরত আছে। ঠিক যখন এই অবস্থা তখন শিকড়ের টানে নিজ এলাকার এসব অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের বাদাই সিন্দুরি বরুরিয়া গ্রামের কৃতি সন্তান শেখ আব্দুল জলিল ।
করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনায় উপার্জন না থাকায় অসহায় অবস্থায় রয়েছে এমন সাগরকান্দির শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে শেখ আব্দুল জলিল এর ব্যক্তিগত পক্ষ থেকে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। তার পক্ষে এ খাদ্য সামগ্রী প্রতিটি অসহায় মানুষদের বাড়ী বাড়ী পৌঁছে দেন তার পিতা হাজী মোঃ আবু তাহের, শেখ আব্দুল জলিলের ভাই আলহাজ আব্দুল করিম ও তার ছেলে ফরহাদ হোসেন ।
বৃহস্পতিবার (০৭ মে) নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। এ সময় সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী, সুজানগর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সুজানগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন , সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদের আজম,কৃষি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। ।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী। এ ব্যাপারে আমেরিকা থেকে মুঠোফোনে শেখ আব্দুল জলিল বলেন দূর্যোগকালীন এ সময়ে মাতৃভূমির অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমরা নৈতিক কর্তব্য। দূর্যোগের মূহুর্তে এসব মেহনতি মানুষের পাশে থেকে উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আমি আমার গ্রামবাসীকে খাদ্যসামগ্রী অনুদান হিসেবে নয় আমার প্রতি তাদের ভালবাসার উপহার হিসেবে দিয়েছি। এবং আগামীতেও আমার সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবো বলেও জানান তিনি।
প্রধান অতিথি সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব আব্দুল জলিলের মত এভাবে প্রত্যেক বিত্তবান ব্যক্তিদের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবার প্রতি আহ্বান জানান।





No comments