ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ভিটবিলার হতদরিদ্ররা পেলো কামরুজ্জামান উজ্জলের ত্রাণ সহায়তা

এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ হয়ে গেছে নিম্ন মানুষের আয়। এসব মান্ষু গুলো যারা দিন আনে দিন খাই তাদের বেহাল দশা। সরকার যথাসাধ্য চেষ্টা করছে তাদের পাশে থাকার। কিন্তু প্রান্তিক পর্যায় সকল মান্ষুকে সাহায্য করা সরকারের একার পক্ষে সম্ভব না। 

আর এ জন্যই অসহায় এ সকল মানুষদের পাশে থেকে  খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল।  

এরই ধারাবাহিকতায় তার পক্ষ থেকে বৃহস্পতিবার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম। এ সময় মানিকহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক ও কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিতরণকালে সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ বলেন পাবনা-২ আসনের  পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল। এরই ধারাবাহিকতায় তার উদ্যোগে অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.