ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

মানবিক বিপর্যয় ঠেকাতে বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে:এমপি ফিরোজ কবির


এম এ আলিম রিপনঃ মানবিক বিপর্যয় ঠেকাতে সরকারের পাশাপাশি  সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে সংকট মোকাবেলা সহজতর হবে  বলে জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির।  

বৃহস্পতিবার সুজানগর উপজেলার  আহম্মদপুর  ইউনিয়নের বারেক স্পোর্টিং ক্লাববোয়ালিয়া ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আরো বলেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে।  জীবন বাঁচাতে লকডাউনের ফলে মধ্যম ও নিম্ন আয়ের  মানুষ দিশাহারা হয়ে পড়েছে। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। 

তাই সরকারের পাশাপাশি বিত্তবানদের অসহায় মানুষদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। বিশেষ করে বৈশ্বিক মহামারি করোনা ও রমজান মাস একই সঙ্গে  চলমান থাকায় অসহায় দরিদ্র মানুষদের বেশি বেশি করে  সাহায্য করতে হবে। ভুক্তভোগী মানুষদের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় অন্যদের মধ্যে সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, আহম্মদপুর  ইউনিয়নের বারেক স্পোর্টিং ক্লাব ও বোয়ালিয়া  ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বারেক এফ রহমান, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, দ্বারিয়াপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  জাহাঙ্গীর হোসেন, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, আ’লীগ নেতা শওকত, চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহার, ছাত্রলীগ নেতা তারেক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

বারেক স্পোর্টিং ক্লাব ও বোয়ালিয়া ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বারেক এফ রহমান বলেন প্রথম ধাপে স্থানীয় কর্মহীন অসহায় পাঁচশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবং যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন পর্যায়ক্রমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
 
বিশেষ অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন মহা এই সংকটকালে বারেক স্পোর্টিং ক্লাব ও বোয়ালিয়া ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের মতো অন্যদেরকেও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

No comments

Powered by Blogger.