ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

রাণীনগরের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিন্নাহ’র ২য় মৃত্যু বার্ষিকী আজ

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়ন  আওয়ামী লীগের  সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা জিএম ফকরুল আলম জিন্নাহ এর ২য় মৃত্যু বার্ষিকী আজ ৮ মে। দিনটি উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান তার ভাই রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ। 

উল্লেখ্য প্রয়াত জি এম ফখরুল আলম জিন্নাহ ১৯৪৭ সালে ভাটিকয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মরহুম ডাঃ আব্দুস শুকুর (জানু)। মরহুম জি এম ফখরুল আলম জিন্নাহ  ছাত্রজীবনে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। পরে ১৯৭২ সালে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ থেকে ডিগ্রী পাশ করে তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। 

তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ১৯৭৯ থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন বলে জানান সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুজানগর পৌরসভার মেয়র আলহাজ¦ মো.আব্দুল ওহাব। 

এছাড়া বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৪ সাল থেকে পরপর দুইবার রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ভাটিকয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুলবুল মরহুম জিএম ফকরুল আলম জিন্নাহ আপন ভাই, আর তার নামেই তখন প্রতিষ্ঠিত হয় পাবনা শহীদ বুলবুল কলেজ।

No comments

Powered by Blogger.