এসো দেশকে ভালোবাসি সংগঠনের খাদ্য সহায়তা পেলো মানিকহাটের হতদরিদ্ররা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশকে ভালোবাসি এর উদ্যোগে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় গণপরিবহন, হাট-বাজার ও দোকান-পাট বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবীরা।
এর কারণে খাদ্য সংকটে পড়া মানিকহাটের কর্মহীন এ সকল মানুষদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে এসো দেশকে ভালোবাসি নামক স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। শুক্রবার মানিকহাট ইউনিয়নের অসহায়দের মাঝে প্রধান অতিথি হিসাবে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশকে ভালোবাসি এর সভাপতি আহমেদ ফররুখ কবির বাবু।
এ সময় এলএলসি এর সহ-সভাপতি মোঃ ইশানুর রহমান, এলএলসি এর সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি আলমগীর কবির, সমাজসেবক হেদায়েতুল্লাহ, এসো দেশকে ভালোবাসি সংগঠনটির উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, এলএলসি এর সাংগঠনিক সম্পাদক সাহেব আলী মাষ্টার, সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান লিটন, বাসেদ হোসেন শান্ত, সহ প্রচার সম্পাদক মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক শামছুল আলম, দপ্তর সম্পাদক কামরুল হাসান, সহ প্রচার সম্পাদক কাউছার মাহমুদ নীরব এবং মোজাম্মেল হোসেন, আমিরুল ইসলাম,বকুল হোসেন ও দেলোয়র হোসেন প্রমুখ।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল ৭ কেজি, আলু ২ কেজি,ডাল ১ কেজি, আটা ১ কেজি ও সাবান ১ টি সহ অন্যান্য খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি এসো দেশকে ভালোবাসি এর সভাপতি আহমেদ ফররুখ কবির বাবু বলেন আমরা সংগঠনটির পক্ষ থেকে সামর্থ্য অনুয়াযী সহায়তা নিয়ে কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।
উল্লেখ্য ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমাজে বাল্য বিবাহ বন্ধ, মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতনতা সৃষ্টি ও পাখি শিকার বন্ধে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছে মানিকহাটের তৈলকুন্ডু গ্রামে অবস্থিত এসো দেশকে ভালোবাসি নামক এ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি।





No comments