ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

উলাটের কর্মহীন মানুষদের মাঝে কামরুজ্জামান উজ্জলের ত্রাণ সহায়তা


এম এ আলিম রিপনঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল এর পক্ষ থেকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের করোনায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের  মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা  হয়েছে।  

শনিবার উলাট গ্রামের অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ। এ সময় মানিকহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক ও কবির আহমেদ সহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 

বিতরণকালে সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ বলেন যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন পাবনা-২ আসনের  অসহায় মানুষদের মাঝে  আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জলের এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.