ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

চরতারাপুরের ২ হাজার অসহায় পরিবার পেলো সিদ্দিক খানের ত্রাণ সহায়তা


এম এ আলিম রিপনঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার  আহ্বানে সাড়া দিয়ে করোনায় উপার্জন না থাকায়  অসহায় অবস্থায় রয়েছে এমন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দুই হাজার শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সদর উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য সিদ্দিকুর রহমান খানের  ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।   

সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। পল্লীকবি জসীমউদ্দীনের এই কবিতাটি বুকে ধারণ করে নিজ স্বার্থ বিলিয়ে আজ পরম সুখী পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সিদ্দিকুর রহমান খান। তাইতো রাত দিন ইউনিয়নের  করোনায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের মাঝে নিজ উদ্যোগে বিতরণ করে চলেছেন খাদ্য সামগ্রী। 

এরই ধারাবাহিকতায় রবিবার ইউনিয়নের আড়িয়া গোহাইলবাড়ী এলাকার অসহায় মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ঝন্টু প্রাং, ইউপি সদস্য আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় সিদ্দিক খান বলেন ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই দায়িত্ববোধ থেকেই কিছু একটা করার চেষ্টা করেছি মাত্র। জানিনা কতটুকু পেরেছি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে  আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তাই  এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা। 

তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি।অতীত এবং বর্তমানের ন্যায় ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এবং যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমতো সবকিছু নিয়ে জনগণের পাশে থাকব বলেও জানান তিনি। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে। ঠিক সেই মুহূর্তে  সিদ্দিকুর রহমান খান অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার এমহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চরতারাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন।

No comments

Powered by Blogger.