নিজ উদ্যোগে পাবনা-২ আসনের কর্মহীন দরিদ্রদের মাঝে এমপি ফিরোজ কবিরের ত্রাণ বিতরণ অব্যাহত
এম এ আলিম রিপনঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনায় উপার্জন না থাকায় অসহায় অবস্থায় রয়েছে এমন (সুজানগর উপজেলা ও বেড়া আংশিক এলাকা নিয়ে গঠিত) পাবনা-২ আসনের শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবিরের ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৫ মে) সুজানগর উপজেলার ভাঁয়না, তাঁতীবন্দ, দুলাই, আহম্মদপুর ও রাণীনগর ইউনিয়নের নেতাকর্মীদের মাধ্যমে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মৃধা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান আরজু, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ উপজেলা, প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বিতরণকালে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির জানান করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তাই এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে দাঁড়াতে পেরেছি। অতীত এবং বর্তমানের ন্যায় ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি দেশের এই ক্রান্তি লগ্নে জনসাধারণকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন। এবং সকলকে স্বাস্থ্য সচেতনতা মেনে সতর্কতার সঙ্গে করোনা ভাইরাস রোধ করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে যার যার বাসায় অবস্থান করে এবং দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে। ঠিক সেই মুহূর্তে এমপি আহমেদ ফিরোজ কবির অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত পাবনা-২ আসনের সর্বস্তরের জনগন।
উল্লেখ্য এর আগে গত সোমবার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া, মানিকহাট, নাজিরগঞ্জ, হাটখালী ও সাগরকান্দি ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষদের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করেন এমপি আহমেদ ফিরোজ কবির।




No comments